ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের গুঞ্জন, মুখ খুললেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রিসভায় দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকবেন কি না, সেটি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। আমি মনে করি, এটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পারস্পরিক আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হবে।”

শামা ওবায়েদ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে খলিলুর রহমানকে নিউইয়র্কে পর্যাপ্ত সময় দিতে হবে। তবে এর অর্থ এই নয় যে, তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।

তিনি আরও বলেন, “এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে হলে তাকে সময় দিতে হবে। তবে তিনি মন্ত্রিত্বে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর।”

মঙ্গলবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বহুপক্ষীয়তা বিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট। আট ভোটের ব্যবধানে জয়ী হন বাংলাদেশের প্রার্থী।

এর মাধ্যমে দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলো বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী এ দায়িত্ব পালন করেছিলেন।

খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে, তিনি এক বছরের ছুটিতে যাচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “সেটি তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত হলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত মন্ত্রী নিয়োগ কিংবা নিজে সেই দায়িত্ব পেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেই সন্তুষ্ট। মন্ত্রণালয় কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের গুঞ্জন, মুখ খুললেন শামা ওবায়েদ

সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬