ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।

জাতিসংঘের প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিস পেয়েছেন ৯১টি ভোট।

জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এবার সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ড. খলিলুর রহমান।

তার এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন তিনি।

আগামী অধিবেশনে শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন সংকট মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। এই নতুন দায়িত্বে আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে হারিয়ে বিজয়ী হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট। খলিলুর রহমান ৮ ভোটে জয় লাভ করেন। আঞ্চলিকভাবে ঘূর্ণমান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এই মর্যাদাপূর্ণ সভাপতি পদের দায়িত্ব পেল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান

সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬