ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। গত ১ জুন পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব প্রদানের বিষয়টি জানানো হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আলি আকবর খান। চাঁদপুর জেলায় ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার জন্য বিশেষ সুনাম অর্জন করেছেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে।

পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, তদন্ত কার্যক্রম এবং প্রশাসনিক দক্ষতায় তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

সিআইডির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিআইজি আলি আকবর খানের নেতৃত্বে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও যুগোপযোগী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণ উপলক্ষে সিআইডি পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬