ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সারির আড়ালে গাঁজা চাষ, ১৬ গাছসহ ব্যবসায়ী আটক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ১৬টি গাঁজার গাছসহ ডাবলু হোসেন নামে এক নার্সারি ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নার্সারি ব্যবসার আড়ালে সুকৌশলে গাঁজা চাষ করছিলেন তিনি। সোমবার (১ জুন) রাতে যশোর সদর উপজেলার উত্তর ডহরসিংহা বিলচাচী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ডাবলু হোসেন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) রকি মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের উত্তর ডহরসিংহা বিলচাচী গ্রামের রফিকুল ইসলামের নার্সারিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় নার্সারির ভেতর রোপণ করা ১৬টি জ্যান্ত গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং মাদক চাষের সাথে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলামের ছেলে ডাবলু হোসেনকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ডাবলু জানান দীর্ঘদিন ধরে নার্সারি ব্যবসার আড়ালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি গোপনে গাঁজা চাষ ও তা বিক্রি করে আসছিলেন।

তিনি আরো জানান, আটক ডাবলু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নার্সারির আড়ালে গাঁজা চাষ, ১৬ গাছসহ ব্যবসায়ী আটক

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬