ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালনে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।

তিনি লিখেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক কাজের গতি বজায় রাখার স্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন বলে মনে করছেন।

রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকলেও প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পান ৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি বিপুল ভোটে বিজয়ী হন।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৭০ হাজার ৩২২, যা ওই নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হয়।

দীপেন দেওয়ান রাজনৈতিকভাবে একটি পরিচিত পরিবারের সদস্য। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দীপেন দেওয়ানের পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন নিয়োগ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬