ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার বিচার শুরু, মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। আগামীকাল মঙ্গলবার (২ জুন) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। শুনানি শেষে আদালত মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২ জুন দিন নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আদালতে উপস্থাপন ও পাঠ করেন। এর আগে সকাল পৌনে ৮টার দিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর শিশু রামিসাকে কৌশলে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায় প্রধান আসামি সোহেল রানা। পরে মেয়েকে খুঁজতে গিয়ে তার মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান। সন্দেহ হলে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করে তারা রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেন। একই কক্ষে একটি বালতির ভেতরে শিশুটির বিচ্ছিন্ন মাথাও পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অপর আসামি স্বপ্না আক্তার।

ঘটনার দিনই নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২০ মে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা অপরাধের দায় স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। একই দিনে আদালত স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশু রামিসা হত্যা মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে জোর দাবি উঠেছে। এখন সাক্ষ্যগ্রহণ পর্বের মধ্য দিয়ে মামলাটি বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামিসা হত্যার বিচার শুরু, মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬