ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে বিস্ময় বালক বৈভব, এক আসরে গড়লেন রেকর্ডের পাহাড়

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেটে ‘বিস্ময় বালক’ শব্দটি অনেকের জন্যই ব্যবহার করা হয়, তবে বৈভব সূর্যবংশীর সাম্প্রতিক কীর্তির পর সেই অভিধানেও যেন নতুন শব্দ খোঁজার প্রয়োজন দেখা দিয়েছে। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের একটি মৌসুমে এমন সব রেকর্ড গড়েছেন, যা অনেক ক্রিকেটার পুরো ক্যারিয়ারেও স্পর্শ করতে পারেন না।

রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার এবারের আসরে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ৪৮.৫০ গড়ে এবং অবিশ্বাস্য ২৩৭ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৭৭৬ রান। পুরো টুর্নামেন্টে হাঁকিয়েছেন ৭২টি ছক্কা এবং হয়েছেন চারবার ম্যাচসেরা।

নকআউট পর্বেও ছিল তার দাপুটে উপস্থিতি। এলিমিনেটরে খেলেছেন ৯৭ রানের ঝলমলে ইনিংস, আর কোয়ালিফায়ারে করেছেন ৯৬ রান। একাধিকবার সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও দলীয় প্রয়োজনে দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়েছেন।

পুরস্কারে ভরপুর বৈভব

ব্যক্তিগত সাফল্যের প্রায় সব বড় পুরস্কারই এবার নিজের করে নিয়েছেন বৈভব।

  • অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রাহক) – ১০ লাখ টাকা
  • মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) – ১৫ লাখ টাকা
  • সর্বোচ্চ স্ট্রাইক রেট – ১০ লাখ টাকা
  • সর্বাধিক ছক্কা – ১০ লাখ টাকা
  • ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট – ১০ লাখ টাকা

সব মিলিয়ে পুরস্কার বাবদ পেয়েছেন ৪৫ লাখ টাকা, সঙ্গে একটি গাড়ি এবং চারটি ম্যাচসেরা পুরস্কার।

রেকর্ডের পর রেকর্ড

এই মৌসুমে বৈভব বেশ কয়েকটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েছেন—

  • আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপজয়ী
  • জাতীয় দলে অভিষেক না হওয়া (আনক্যাপড) ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক
  • এক আসরে সর্বাধিক ছক্কার রেকর্ডধারী
  • প্লে-অফে সর্বাধিক ছক্কার মালিক
  • যৌথভাবে দ্রুততম অর্ধশতক (১৬ বলে)
  • এক মৌসুমে তিনবার ৯০-এর বেশি রানের ইনিংস খেলা বিরল কীর্তি

ব্যক্তিগত অর্জনের দিক থেকে প্রায় সবকিছুই নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। তবে স্বপ্নের মৌসুমেও একটি আক্ষেপ থেকে গেছে—দলের হয়ে আইপিএল ট্রফি জেতা হয়নি। তবু মাত্র ১৫ বছর বয়সে যে ছাপ তিনি রেখে গেলেন, তাতে ভবিষ্যতের তারকা হিসেবেই দেখা হচ্ছে তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইপিএলে বিস্ময় বালক বৈভব, এক আসরে গড়লেন রেকর্ডের পাহাড়

সংবাদ প্রকাশের সময় : ১১:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬