ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, বৃষ্টির আভাস থাকলেও কমছে না গরম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্যৈষ্ঠের দাবদাহে দেশের বিস্তীর্ণ অঞ্চল এখন তাপপ্রবাহের কবলে। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলায় মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমের সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতও কম হওয়ায় জনজীবনে অস্বস্তি বেড়েছে। গতকাল সবচেয়ে বেশি ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের টেকনাফে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির আভাস থাকলেও তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে ৩৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে আজও গরমের তীব্রতা অব্যাহত থাকবে। তবে ধীরে ধীরে তাপপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমতে পারে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৩ জুনের পর বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে এ সপ্তাহেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির প্রবণতা বাড়াতে সহায়ক হবে।

এদিকে সোমবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের শুরুতেই গরম ও আর্দ্র আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, বৃষ্টির আভাস থাকলেও কমছে না গরম

সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬