ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু

হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও সন্দেহজনক হামরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও সন্দেহজনক হামে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে শত শত রোগী।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।

এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৫৮ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৫১১ জন।

মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা গেছেন ৮ জন। এ নিয়ে চলতি সময়ে সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৮৫ জনে।

অন্যদিকে, গত এক দিনে নিশ্চিত হামে মারা গেছেন আরও ২ জন। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯০ জন।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা, শিশুদের টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু

হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬