ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ১১ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে হামজনিত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে।

সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ, দ্রুত ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করা এবং আইসোলেশন ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত শনাক্তকরণ, টিকাদান এবং আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামে আরও ১১ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬