ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সাঁওতাল) এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫৩ লিটার চোলাই মদ, ৫০টি ইয়াবা, নগদ টাকা, একটি ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৬ মে) রাতে এ দুটি অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রুহিয়া থানার ঢোলারহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ভ্যানে তল্লাশি করে পাঁচটি জ্যারিকেন ও বোতলে রাখা ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বয়লা মার্ডি (৪০) ও তাঁর স্ত্রী লক্ষী হেমব্রমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কনপাড়া এলাকায়। পুলিশ জানায়, চোলাই মদের পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা এবং পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ভ্যান জব্দ করা হয়েছে।

অন্যদিকে একই রাতে সদর উপজেলার দক্ষিণ বঠিনা এলাকায় পৃথক অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মানিক চন্দ্র রায় (৩২) ও নেপাল চন্দ্র রায়কে (৪৩) আটক করা হয়।

তাঁদের বাড়ি সদর উপজেলার ফারাবাড়ী এলাকায়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, তিনটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

রুহিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোত্তালেব প্রধান এবং ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬