অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনী আরো ২দস্যু আটক, উদ্ধার হয়েছে জিম্মি ৪ জেলে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সুন্দরবনের দস্যুদমনে পরিচালিত ‘অপারশেন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনী আরো দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলাবরু। দস্যুদের কবল থেকে উদ্ধার হয়েছে জিম্মি চার জেলে। রবিবার (১৭ মে) ভোরে পূর্ব সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় এই অভিযান চালায় মোংলা বেইস কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল।
আটক দস্যুরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার রবিউল শেখ (৩০) ও মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)। এদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশি একনলা বন্দুক এবং ২৪ রাউÐ তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর মরা চানমিয়াখালী খাল সংলগ্ন এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের পর তিন দস্যুকে আকট করে কোস্ট গার্ড। ওই
বাহিনী কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ৩টি একনলা বন্দুক, ১টি দেশি পিস্তল, ৪৯ রাউÐ তাজা কার্তুজ, ১৮৭ রাউÐ এয়ারগানের কার্তুজ, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেপটেন্যান্ট কমাÐার সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দস্যুদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ভোর ৪টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী খাল এলাকার বনে চালানো হয়
অভিযান। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন দস্যুরা। একপর্যায় ধাওয়া করে দুই দস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ডের আভিযানিক দল।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র-গোলাবারুদসহ আটক দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উদ্ধার হওয়া চার জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ৎ





















