ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে, আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (১৭ মে) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে ঢাকা বিভাগে ৩ জন, সিলেট ও ময়মনসিংহে ১ জন করে এবং বরিশালে আরও ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯ জনে। একই সময়ে মোট ৭ হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের হাম শনাক্ত এবং আরও ১ হাজার ২৭৪ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এ সময় পর্যন্ত ৪২ হাজার ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৭৪৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে, আরও ৬ শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬