ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন ঘিরে অনিশ্চয়তা কাটল, হাইকোর্টে স্বস্তি

ক্রড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আসন্ন নির্বাচনে কোনো ধরনের স্থগিতাদেশ বা হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট শুনানি শেষে স্পষ্ট করেন, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করবে না।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ব্যারিস্টার মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন। শুনানি শেষে বিসিবির আইনজীবী সাংবাদিকদের জানান, আদালত নির্বাচন স্থগিতের কোনো নির্দেশ দেননি।

এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন। একই সময়ে তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি বাতিল চেয়ে আরেকটি রিটও দায়ের করা হয়। সাবেক ক্রিকেটারদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটসহ মোট ১২ জন এই আবেদন করেন।

সব মিলিয়ে আদালতের অবস্থানের ফলে বিসিবির নির্বাচন ঘিরে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিবি নির্বাচন ঘিরে অনিশ্চয়তা কাটল, হাইকোর্টে স্বস্তি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬