সংবাদ শিরোনাম ::
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি বাতিলের ফলে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে দায় নিরূপণ প্রয়োজন।

















