ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম জানান, এই নির্বাচনের মধ্য দিয়ে বোর্ডের নতুন নেতৃত্ব নির্ধারণ হবে। এক বছরের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো বিসিবি নির্বাচন হতে যাচ্ছে।

তফসিল অনুযায়ী ইতোমধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা জমা পড়েছে। আগামীকাল বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, এরপর শুরু হবে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া। সব প্রক্রিয়া শেষে ১৯ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়ন প্রক্রিয়ায় ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়ন জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। এরপর যাচাই-বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

২৪ মে মনোনয়ন নিয়ে আপিল ও শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। আর পোস্টাল ও ই-ভোটের আবেদন গ্রহণ করা যাবে ২৫ মে পর্যন্ত। ভোট গ্রহণ চলবে ১ থেকে ৬ জুন পর্যন্ত, আর ৭ জুন দুপুর ১টার পর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না।

সবশেষে ৭ জুন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬