ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার দুই মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ৪৫৩ জনের, বাড়ছে উদ্বেগ দুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তার বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য রাষ্ট্র ও সমাজব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জয়পুরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামী বছরের শুরুতে এনসিপির প্রথম জাতীয় কাউন্সিল জয়পুরহাট ডায়াবেটিক সমিতি: আনোয়ারুল সভাপতি, শামস্ মতিন সম্পাদক কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ফারাক্কা চুক্তি বাস্তবায়নেই বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ হবে

বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘিতে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী বিনোদন কেন্দ্রে তাঁদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সহসভাপতি আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন ও সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র কর্মকর্তা মামুন, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু, কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, শুভসংঘের আদমদীঘি শাখার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সহসভাপতি শাহিনা জোয়ারদার প্রমুখ।

সেলাই মেশিন পেয়ে ছাতিয়ান গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলে, ‘আমি দাদির কাছে থাকি। রোজগার করে খাওয়ানোর মতো আমার তেমন কেউ নেই। খবর পেয়ে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন পেয়েছি। এখন এই সেলাই মেশিন দিয়ে আয়-রোজগার করে নিজের পড়ালেখার খরচ জোগাতে পারব। আমি বসুন্ধরা শুভসংঘের প্রতি চিরকৃতজ্ঞ।’

ডলি আক্তার নামের আরেকজন বলেন, ‘এই সেলাই মেশিন পেয়ে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব। ছেলেমেয়েদের ভালোভাবে লেখাপড়া করাতে পারব। বসুন্ধরা শুভসংঘের প্রতি চিরদিন ঋণী হয়ে থাকব। আমার মতো অনেক অসহায় নারী এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্ধকার থেকে আলোর মুখ দেখছেন।

অনুষ্ঠানে এসব সেলাই মেশিন পাওয়া নারীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন।

মাহফুজুল হক টিকন বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০টি পরিবার আজ প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ নারীদের ক্ষমতায়ন ও সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬