ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

গোপালগঞ্জে স্থানীয় উন্নয়ন নিয়ে মন্ত্রণালয়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ((১০ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা তুলে ধরেন এবং চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সভায় সচিব মো. শহীদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে জেলার চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সচিব প্রকল্পগুলোর কাজ আরও দ্রুত, কার্যকর ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, এলজিইডি গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে স্থানীয় উন্নয়ন নিয়ে মন্ত্রণালয়ের বৈঠক

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬