ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে  ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা নগরীর আলোকিত শিশু প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সান্তাহারে ফল ব্যাবসায়ী সমিতির নতুন কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত  সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির ইসলামপুরে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ ‘ভিত্তিহীন’ ধান কাটার মেশিন ভাড়ায় বাড়তি টাকা, ক্ষোভ কৃষকদের দূর্গম যমুনা চরের কাঁশবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতা জোরদারে চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি।

সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা, শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করবে।

চুক্তির আওতায় যৌথ গবেষণাগার ও গবেষণা কেন্দ্র স্থাপন, আন্তর্জাতিক গবেষণা অনুদানের জন্য যৌথভাবে আবেদন, এবং অ্যাকাডেমিক সেমিনার আয়োজন করা হবে। পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ পিএইচডি প্রশিক্ষণ এবং অ্যাকাডেমিক সফরের সুযোগও তৈরি হবে।

এছাড়া অত্যাধুনিক প্রযুক্তি, শিল্পখাতের সঙ্গে অংশীদারিত্ব এবং পাবলিক পলিসি বিষয়ক গবেষণাতেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জিয়ং ইউজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের অক্টোবর মাসে ব্র্যাক ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল চীন সফরের সময় আনহুই নরমাল ইউনিভার্সিটি পরিদর্শন করে এবং সহযোগিতার বিষয়ে প্রাথমিক আলোচনা করে।

এ সময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় একটি ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ স্থাপনের আগ্রহও প্রকাশ করা হয়, যা চীনা ভাষা ও সংস্কৃতি প্রচারে কাজ করবে।

ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি বলেন, এই সহযোগিতা দুই প্রতিষ্ঠানের সক্ষমতা কাজে লাগিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমাজের জন্য কার্যকর জ্ঞান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬