ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকায় ফের ইবোলার আতঙ্ক, কঙ্গোতে মৃত্যু ৬৫ জনের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফ্রিকায় আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ২০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আক্রান্তদের মধ্যে শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি ঘিরে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, প্রতি ২০ জনের মধ্যে অন্তত ১৩ জনের শরীরে সংক্রমণের উপস্থিতি মিলছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে তুলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আফ্রিকায় ফের ইবোলার আতঙ্ক, কঙ্গোতে মৃত্যু ৬৫ জনের

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬