ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজ উদ্বোধন

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীর হাতির মোড় এলাকায় অবস্থিত খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে এলাকার নতুন প্রজন্ম সুশিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ (মামুন) এবং মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হাফিজুল হক হ্যাপি।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজ উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬