ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাঙ্গাইলকে আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সুন্দর, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল শহরের শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে জেলার ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি হলে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়বে, যা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অন্যায় ও অনিয়ম কমাতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করা হবে, যাতে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা নিয়মিত চর্চার সুযোগ পান।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমরা এমন একটি টাঙ্গাইল গড়ে তুলতে চাই, যা হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ নগরী।”

অনুষ্ঠানে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু ও গীতিকার-সুরকার ফিরোজ আহমেদ বাচ্চুসহ অন্যান্য অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলকে আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬