ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কাঁটাতারের বেড়া নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে ঢাকা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব না দিলে টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু পাকিস্তানের শেষ ৭ উইকেট গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ চাঁদাবাজির প্রতিবাদে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলম বিরতি

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের নিন্দা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচন-পরবর্তী সময়ে মুসলিমদের ওপর হামলা, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৯ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলিমদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। বিশেষ করে দার্জিলিং ও উলুবেড়িয়ায় মসজিদে হামলা এবং সম্পদ লুটপাটের ঘটনাকে তারা “উগ্র সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ” হিসেবে উল্লেখ করেন।

তারা অভিযোগ করেন, মুসলিমদের বাড়িঘর ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। একই সঙ্গে ভারতের বিভিন্ন সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার উদাহরণ তুলে ধরে মুসলিমদের ওপর ধারাবাহিক বৈষম্য ও নিপীড়নের অভিযোগও করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), এনআরসি এবং ওয়াকফ সংশোধনী বিলের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মুসলমানদের অধিকার সংকুচিত করার চেষ্টা চলছে বলে তাদের আশঙ্কা।

নেতারা দাবি করেন, ভারতের ইতিহাস, স্থাপত্য ও বিজ্ঞান অগ্রগতিতে মুসলমানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ বর্তমানে সেই জনগোষ্ঠীর বিরুদ্ধেই দমনমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

পরিশেষে, পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের নিন্দা

সংবাদ প্রকাশের সময় : ১২:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬