সংবাদ শিরোনাম ::
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৭৬ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ৩ জন ও ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকার ২ জন, রাজশাহীতে একজন ও সিলেটে ১ জন। নিশ্চিত হামে মারা যাওয়া দুজন চট্টগ্রাম ও বরিশালের একজন।






















