ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে তিন মাস নিষিদ্ধ সব ধরনের আলোকসজ্জা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে জামালপুর জেলা প্রশাসন। আগামী তিন মাস জেলায় সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করার পাশাপাশি জরুরি সেবা ব্যতীত সকল অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে দেখা যায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,জামালপুর জেলার কোথাও কোনো ধরনের সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। জরুরি সেবা যেমন: হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি বাদে সকল সরকারি-বেসরকারি অফিস ভবন, শপিং মল, দোকানপাট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করতে হবে। এই নিষেধাজ্ঞা আগামী ৩ মাস পর্যন্ত থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আরো বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সন্ধ্যা ৬ টার মধ্যে বেচাকেনা শেষ করে দোকান বন্ধ নিশ্চিত করতে স্থানীয় দোকান মালিক সমিতিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে তিন মাস নিষিদ্ধ সব ধরনের আলোকসজ্জা

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬