ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ের সময় বজ্রপাতে চারজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ছবি এআই দ্বারা নির্মিত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তিন উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় এসব পৃথক ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে।

ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হবিবুর রহমান (২২) এবং জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের রহমত উল্লাহ (১৩)। তারা হাওরে ধান কাটার সময় ঝড়ের কবলে পড়েন। আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ উপজেলায় পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নুরুজ্জামান নামে এক কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় তার চাচাতো ভাই গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিরাই উপজেলায় কালিয়াগোটা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে দাফনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝড়ের সময় বজ্রপাতে চারজনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬