ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার থেকে বিশেষ টিকাদান শুরু

হামের ‘হটস্পট’ ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার দেশের ২০টি জেলার ৩০টি স্থানকে উচ্চ ঝুঁকিপূর্ণ বা ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করেছে। রবিবার (৫ এপ্রিল) থেকে এই এলাকায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সব শিশুকে দ্রুত সুরক্ষার আওতায় আনা এ উদ্যোগের উদ্দেশ্য।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রথম ধাপে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে এই উদ্যোগ সারা দেশে সম্প্রসারণ করা হবে। টিকাদান কার্যক্রম আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে, পবিত্র ঈদুল আজহার আগে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হামের হটস্পটের মধ্যে রয়েছে কিছু উল্লেখযোগ্য এলাকা:

বরগুনা জেলা: পৌরসভা ও সদর। পাবনা: পৌরসভা, সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া উপজেলা। চাঁদপুর: পৌরসভা, সদর ও হাইমচর। কক্সবাজার: মহেশখালী ও রামু উপজেলা। চাঁপাইনবাবগঞ্জ: পৌরসভা ও সদর, শিবগঞ্জ ও ভোলাহাট।

এছাড়া নেত্রকোনা: আটপাড়া, গাজীপুর: সদর, ময়মনসিংহ: সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহী: গোদাগাড়ী, বরিশাল: মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁ: পোরশা, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠি, শরীয়তপুর: নির্দিষ্ট পৌরসভা ও উপজেলা।

২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জন হাম রোগীর মৃত্যু হয়েছে।

তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম নিশ্চিত হওয়া ১৬ জন রয়েছে।

অন্যদিকে সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। আর এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৫৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বর বা অসুস্থ শিশুদের এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রবিবার থেকে বিশেষ টিকাদান শুরু

হামের ‘হটস্পট’ ২০ জেলা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬