ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী শয্যা সঙ্কট, হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা প্রতিশোধ নয়, জাতীয় ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী যশোরে জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এত লোডশেডিং কেন? গ্যাস-কয়লা সংকটেই বাড়ছে বিদ্যুতের ভোগান্তি ইউরোপের পর তীব্র তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ গ্রিডে রেকর্ড চাপ

ঈদের শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি দেওয়ায়দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ তিন জনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী। গত ২৮ এপ্রিল তিনি মামলার আবেদন করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিলেন। আদেশে সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অপর আসামি হলেন কনটেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনার। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২য়, ৩য় এবং ৪র্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুন ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে।

প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল-ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫