ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষাধিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।

সোমবার (১৬ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৭ জুন) জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে।

এনটিআরসিএ সূত্র জানায়, বর্তমানে দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ রয়েছে ১ লাখ ১ হাজার ১৪২টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল-কলেজে ৪৬ হাজার ৪১৪টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৭২৮টি শূন্যপদ রয়েছে।

আবেদন শুরু হবে আগামী ২২ জুন। এদিন থেকে এনটিআরসিএ ও টেলিটকের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে ক্লিক করে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষাধিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫