ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৪ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিজস্ব ওয়েবসাইটে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ব্যবস্থাপনায় গত ১২ ও ১৩ জুলাই ২০২৪ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১,২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল http://ntrca.teletalk.com.bd/result / লিংক অথবা সংযুক্ত QR কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকে জানতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫