ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৯ জন উত্তীর্ণ হয়েছেন, যেখানে আসিফ মাহমুদের নাম তালিকার ৫ নম্বরে রয়েছে। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির জন্য আসিফ মাহমুদ নির্বাচিত হয়েছেন। এর আগে, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় আসিফ মাহমুদ সশরীরে অংশগ্রহণ করেন।

আসিফ মাহমুদের পরীক্ষায় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত ইএমপিজি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম জানান, ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে আসিফ মাহমুদ নামের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে জানা যায় তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫