সংবাদ শিরোনাম ::
বললেন ডা. শফিকুর রহমান
সমালোচনা করতে বাধা নেই, সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।
এসময় জামায়াতের আমির বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ।
বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের স্তম্ভগুলো অকেজো করে দিয়েছে এমন অভিযোগের পাশাপাশি, ছাত্র-জনতার জুলাই আন্দোলনসহ দেশের সমসায়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।






















