ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি।

রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক পোস্টে তিনি লিখেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।

তিনি আরও লিখেন, আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।

মাহমুদউল্লাহ আরও লিখেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি…

সবশেষে তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫