ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ

বিয়ে করতে এসে বরের আকস্মিক মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকলা চা বাগানে বিয়ে করতে এসে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে বরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটেছে। বর সন্তোষ রাজগড় মুন্না (২৭)মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের আসুক রাজগড়ের ছেলে। সন্তোষ রাজগর বিয়ে করতে যাচ্ছিলেন কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে। বিয়ের সাজে কনের বাড়ি যাওয়ার পথে বুধবার রাতে মাধবপুর চা বাগান এলাকায় পৌঁছালে গাড়িতেই তিনি স্ট্রোক করেন। পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্না রাজগড়কে মৃত ঘোষণা করেন। এরপর সন্তোষকে রেফার দেয়া হয় মৌলভীবাজার সদর হাসপাতালে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাজেদুল কবির বলেন, ‘আমাদের কাছে আনার পর ছেলেটির পালস, শ্বাসপ্রশ্বাস সব বন্ধ পাই। তারপরও আমরা নিশ্চিত হওয়ার জন্য তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই।’ শ্বশুর বাড়ি আর যাওয়া হলো না বর সন্তোষের। এদিকে এই ঘটনায় কনের বাড়ি পাত্রকলা বাগানে সম্পদ রাজগড়ের মেয়ে সুমি রাজগড়ের বাড়িতে চলছে শোকের মাতম। বরযাত্রী সহ বর আর ৪ কিঃ মিঃ পথ পাড়ি দিলেই হয়তো বিয়ের আসরে বসতো সন্তোষ এমনটি বলছিলেন এলাকাবাসী।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক শামীম আকিজ জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটি। আমরা বিষয়টি দেখছি। এই ঘটনায় উভয়ের পরিবারে এলাকায় চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ে করতে এসে বরের আকস্মিক মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫