ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

আলুতে সর্বশান্ত চাষী, লাভবান মহাজন

রংপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সর্ববৃহৎ আলু উৎপাদনকারী এলাকা বলে খ্যাত রংপুরে মৌসুমের শুরুতে প্রতি কেজি আলুর দাম ১০ থেকে ১২ টাকা কেজিতে নেমে এসেছে। আলু চাষীরা বলছেন, আলুর বীজের মুল্য বৃদ্ধি সেই সাথে সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে প্রতি কেজি আলু উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ কেঁজিতে। ফলে আলু চাষীদের পানির দামে আলু বিক্রি করতে হওয়ায় তারা আর্থিক ভাবে মারাত্মক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। অথচ খুচরা বাজারে এখনও প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে করে আলু চাষীরা কম দামে আলু বিক্রি করতে গিয়ে একদিকে তারা সর্বশান্ত হচ্ছে আর লাভবান হচ্ছে মহাজন আর পাইকারী ব্যবসায়ীরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রংপুরে চলতি মৌসুমে রংপুর জেলায় রেকর্ড পরিমান জমিতে আলু চাষ হয়েছে। এবছর কৃষি সম্প্রসারন বিভাগ আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছিলো ৫৩ হাজার ৯শ ৫০হেক্টর জমি। অথচ এবার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আলু চাষ হয়েছে ৬২ হাজার ২শ ৮০হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চাইতে ১২ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে অতিরিক্ত আলু চাষ হয়েছে। যা স্বাধীনতার পরে সর্ব্বচ্য আলু চাষের রেকর্ড।

কৃষি বিভাগ জানিয়েছে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিলো প্রায় ১৬ লাখ মেট্রিক টন। এবার ২০ লাখ মেট্রেক টন আলু উৎপাদন হবার আশা করছে তারা।

RANGPUR ALOO FIELD PHOTO 2

রংপুর নগরী ছাড়াও আশে পাশ্বের মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আলু চাষীদের সাথে কথা বলে জানা গেছে, গত বছর আলু চাষীরা তাদের উৎপাদিত আলুর দাম অপেক্ষাকৃত ভালো পাওয়ায় এবার রংপুরে বিপুল পরিমান জমিতে আলু চাষ করেছে চাষীরা। ইতিমধ্যেই ক্ষেত থেকে আলু উত্তোলন শুরু করেছে আলু চাষীরা। রংপুর সদর উপজেলার পালিচড়া এলাকায় সোমবার সকালে ঘুরে দেখা গেছে দিগন্ত জ্ড়োা আলু ক্ষেত থেকে আলু উত্তোলনে ব্যাস্ত আলু চাষীরা।

আলু চাষী সালামত উল্লাহ জানান এবার এক বিঘা জমিতে আলু চাষ করতে যখন খরচ পড়েছে ২২ থেকে ২৫ হাজার টাকা সেখানে আলু বিক্রি করে ১২ হাজার টাকাও উঠেছেনা। তিনি জানান এক বিঘা জমিতে আলু উৎপাদন হয়েছে ৫০ বস্তা। প্রতিবস্তায় ৭০ কেঁজি আলু হয়েছে। যেখানে আলু উৎপাদন হবার কথা ৬০ থেকে ৬৫ বস্তা ফ লে ১০ থেকে ১৫ বস্তা আলু কম উৎপাদন হয়েছে।

মাহিগজ্ঞ এলাকার আলু চাষী মমতাজুল ইসলাম জানালেন, গত বছর তারা মৌসুমের শুরুতেই প্রতি কেজি ২৫ থেকে ২৭ টাকা কেঁজিতে আলু বিক্রি করেছেন এবার তার অর্ধেক দামও মিলছেনা।

পীরগাছার পারুল এলাকার চাষী সোলায়মান , রহিম জানান এখন আলু ক্ষেত থেকে উত্তোলন করে বিক্রি করলে ধার দেনা করে কিংবা দাদন ব্যাবসায়ীদের কাছে ঋন নিয়ে আলু চাষ করেছেন আলুর দাম না পাওয়ায় তারা চরম ভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন হবেন বলে জানান তারা। তারা আরো জানান হিমাগারে আলু রাখা ক্ষুদ্র প্রান্তিক আলু চাষীরা পারবেনা। যাদের টাকা আছে তারা ক্ষেত থেকে আলু কিনে হিমাগারে রাখার জন্য ষ্টক করছেন। কিন্তু এবার হিমাগারের ভাড়া সহ সব মিলিয়ে আলু রেখে লাভ পাবার আশা ক্ষীন বলে তারা মনে করেন। যেভাবে ৪ টাকার আলু ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হয়।

আলু চাষি থেকে শুরু করে পাইকারী আর খুচড়া বাজারে আলু বিক্রি করতে গিয়ে চার দফা দাম বাড়ে যা ভোক্তারা বেশি দামে আলু কিনতে বাধ্য হয়। আলু চাষিরা চাষ করার পর আলু বিক্রি করে ৫ টাকা কেজি। সেই আলু পাইকার আর আড়তদাররা কিনে নিয়ে গিয়ে বিক্রি করে ১০ থেকে ১২টাকা কেজি দরে। সেই আলু আবার পাইকারী বাজার থেকে কিনে নিয়ে যায় শহরের পাইকারী সব্জি পাইকারী সব্জি বাজারে। সেখানে সেই আলুর দাম হয়ে যায় ২০ থেকে ২২ টাকা।

এ ব্যাপারে রংপুর সিটি বাজার পাইকারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আক্কাছ আলী জানান, আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে কিনিনা। আমরা সব্জির পাইকারী হাট থেকে কিনে থাকি। সেখান থেকে কিনে আনার পর কেরিং খরচ , কর্মচারী বেতন , কুলি খরচ সহ অন্যান্য খরচ হবার পর কেজি প্রতি ২/৩ টাকা লাভ না করলে আমাদের পোশায় না। আবার আমাদের কাছ থেকে আলু কিনে খুচরা ব্যবসায়ীরা কিনে নিয়ে গিয়ে খুচরা বা কেজি হিসেবে বিক্রি করে। ফলে এভাবেই চাষিদের কাছ থেকে আলু কেনার পর চারবার হাত বদল হয়ে ভোক্তাদের কাছে যায়। ফলে কৃষকরা তাদের উৎপাদিত আলুর ন্যায্য মুল পায়না।

রংপুর কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক রিয়াজ উদ্দিন জানিয়েছেন, এবার রেকর্ড পরিমান জমিতে আলু চাষ হয়েছে। আবহাওয়া ভালো হওয়ায় রোগ বালাই না থাকায় ফলন বাম্পার হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। তিনি বলেন রংপুর জেলার জন্য সারা বছরে মোট আলুর চাহিদা ২ থেকে আড়াই লাখ মেট্রিক টন । এবার রেকর্ড পরিমান আলূ উৎপাদিত হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে ১৫ লাখ টনেরও বেশী আলু ঢাকা চট্টগ্রাম দেশের অনেক জেলার চাহিদা মেটাতে সক্ষম হবে।

তিনি আরও জানান, এবার মালেয়শিয়া, শ্রীলংকা , ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ আলু আমদানী করার আগ্রহ প্রকাশ করেছে ফলে রংপুর থেকে বিপুল পরিমান আলূ বিদেশে রফতানী করা সম্ভব হবে বলেও জানান তিনি।

তবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন আলু চাষীরা যদি তাদের উপাদিত আলূর ন্যায্য মুল্য না পায় তাদের যদি এভাবেই লোকসান গুনতে হয় তাহলে তারা আলু চাষে উৎসাহ হারিয়ে ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলুতে সর্বশান্ত চাষী, লাভবান মহাজন

সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫