ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

মোদি-ট্রাম্প বৈঠকে প্রত্যর্পণ ‘কাঁটা’

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাই এই সফরে একাধিক কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে তা নিঃসন্দেহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক। এর পাশাপাশি এলন মাস্কের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন মসনদে বসার পর এই প্রথম তার সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শুল্ক থেকে অভিবাসী ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে।

মোদি থাকছেন ব্লেয়ার হাউসে। মার্কিন প্রেসিডেন্টের এই অতিথি নিবাস আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত।

ব্লেয়ার হাউসে মোদিকে স্বাগত জানিয়েছেন ইন্দো-আমেরিকান সম্প্রদায়ের প্রতিনিধিরা। শৈত্যপ্রবাহ ও বৃষ্টির প্রতিকূলতা উপেক্ষা করেও শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়েছিলেন সেখানেয তাঁদের কণ্ঠে ছিল ‘ভারতমাতা কি জয়’, ‘বন্দেমাতরম’, ‘মোদি মোদি’ ধ্বনি। হাতে ছিল আমেরিকা ও ভারতের পতাকা।

এবারের সফরে মোদির কাছে সবচেয়ে জরুরি শুল্কযুদ্ধ নিয়ে কথা বলা। একেবারে সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকায় স্টিল ও অ্যালিমিনিয়াম রপ্তানি করতে গেলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

এর পাশাপাশি বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, অভিবাসন, প্রযুক্তির মতো বিষয়েও কথা হতে পারে বৈঠকে।

এছাড়াও ইন্দো-প্যাসিফিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প-মোদির মধ্যে আলোচনা হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার উন্নয়ন নিয়েও কথা হতে পারে তাঁদের মধ্যে।

ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এযাবৎ তিনজন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাঁরা হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা।

আমেরিকার জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান তুলসী গাবার্ড পরিচিত ‘মোদির বন্ধু’ হিসেবেই। ক্ষমতায় ফিরে গোয়েন্দা প্রধান হিসাবে তুলসীকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন নমো।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ধনকুবের এলন মাস্কের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করার কথা মোদির। এছাড়াও অন্য শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ীর সঙ্গেও বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হওয়ার এটা মোদির দশম মার্কিন সফর। ট্রাম্প মসনদে বসার পর চতুর্থ। ২০১৪ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীনই মোদি প্রথমবার আমেরিকায় যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোদি-ট্রাম্প বৈঠকে প্রত্যর্পণ ‘কাঁটা’

সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫