ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের সংকটে নতুন শঙ্কা, চাপে বাংলাদেশের পোশাকশিল্প এবিজি ইউনিভার্সিটি কাপ: আজ থেকে মাঠে গড়াচ্ছে তারুণ্যের উৎসব জাপান সফর: শহীদ জিয়া থেকে তারেক রহমান এবিজি ইউনিভার্সিটি কাপের লড়াই শুরু ২৫ অক্টোবর, দেখে নিন সূচি আনভীর স্টেডিয়ামের প্রশংসায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ব্যর্থ কূটনীতি, নাকি আইনি সীমাবদ্ধতা? নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধ হলেই কমবে প্রশাসনিক দুর্নীতি সৌদির কারাগারে বন্দী ৭ হাজার বাংলাদেশি রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে

পরীমণির সাথে প্রেম নিয়ে যা বললেন শেখ সাদী

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৩১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সোমবার (২৭ জানুয়ারি) তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় তার পাশে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। কয়েকদিন ধরেই পরীমনির সাথে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, পরীমনির জামিননামায় স্বাক্ষরও করেন ওই শেখ সাদী।

পরীমনির পাশে শেখ সাদীর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। তবে এসব দাবি নাকচ করেন শেখ সাদী।

গুঞ্জন উড়িয়ে দিয়ে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সাথে বেশ আগে থেকে আমার পরিচয়। বপেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা। নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো কিছু দেখি না।

পরীমনির সাথে আদালতে যাওয়া ও তার জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজের দায়িত্ববোধোর জায়গা থেকে আদালতে গিয়েছি। পরীমনি আমার সহকর্মী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমনির সাথে কথা হয়। তিনি আমাকে জানান, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি।

পরীমনির সাথে প্রেমের গুঞ্জনে বিরক্ত শেখ সাদী। তিনি বলেন, পরীমণির সাথে আমার প্রেমের সম্পর্ক হতে পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানুষ না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরীমণির সাথে প্রেম নিয়ে যা বললেন শেখ সাদী

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫