ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

শিশু রোগের ভ্যাকসিন নেই, ইপিআই কার্যক্রম বন্ধ

মাহবুব বিশ্বাস, বরগুনা
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার আমতলী উপজেলায় ১০টি শিশু রোগের ভ্যাকসিন দুই মাস ধরে সরবরাহ বন্ধ থাকায় ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দুচিন্তায় পরেছে উপজেলার অন্তত চার হাজার ৮’শ ১২ শিশু পরিবার। দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবী জানিয়েছেন ভুক্তভোগী শিশু পরিবারগুলো।

জানা গেছে, আমতলী উপজেলার শুন্য থেকে ১৮ মাস বয়সী ৪ হাজার ৮’শ ১২ শিশু রয়েছে। ওই শিশুদের সরকারীভাবে নিউমোনিয়া, পোলিও, হাম ও রুবেলা, যক্ষা, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা-বি ও হাম রোগের ভ্যাকসিন দেয়া হয়। গত দুই মাস ধরে টিটি টিকা বাদে নয় ধরনের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পরেছে ওই শিশুদের পরিবারগুলো। শিশুর পরিবারগুলো টিকা দিতে ইপিআই কেন্দ্রে গিয়ে ফিরে আসছেন। টিকা না দিতে পারায় শিশুদের শরীরে ১০টি রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত শিশু পরিবারগুলো ভ্যাকসিন সরবরাহের দাবী জানিয়েছেন।

শিশু ইমনের মা লিপি বেগম বলেন, ‘আমার বাচ্চা ভালো রাখার জন্য টিকা চাই। ইপিআই কেন্দ্রে টিকা নেই। আমি শিশু নিয়ে বেশ দুচিন্তায় আছি।

শিশু আব্দুল্লাহর মা ফারজানা আক্তার বলেন, শিশুকে টিকা দিতে হাসপাতালে গিয়েছিলাম কিন্তু না পেয়ে ফিরে এসেছি। এতে আমার শিশুর বিভিন্ন রোগবালাই হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুকুয়া ইউনিয়নের চরখালী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মোসাঃ নার্গিস আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুদের ভ্যাকসিন দিচ্ছে না। ফলে শিশুদের টিকা দিতে পারছি না।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা মোঃ আবুল বাশার বলেন, টিটির ভ্যাকসিন সরবরাহ চালু আছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং বলেন, আপতত ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। আশা করি এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে ভ্যাকসিন পেয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু রোগের ভ্যাকসিন নেই, ইপিআই কার্যক্রম বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫