ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

শ্রমিক বিক্ষোভের মুখে কারখানা ছুটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছেন৷ সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কয়েকশ’ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন৷

এদিকে, শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ৷

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে৷ শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানায় লাঞ্চের আগেই শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়৷

Messenger creation F30792A2 E0F0 4A14 9B74 636AB3E3378B

আর-ফোর নামে একটি পোশাক কারখানার শ্রমিক শাহীদা আক্তার বলেন, আমাদের লাঞ্চ হয় সাড়ে বারোটায়৷ কয়েকটি কারখানায় ভাঙচুর করায় ভয়ে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা বিসিক শিল্পাঞ্চলে অবস্থানরত রয়েছেন৷

ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স নামে পোশাক কারখানার সুইং সেকশনের শ্রমিক জাহানারা বলেন, গত বছর থেকে কারখানার মালিক বেতন নিয়ে গড়িমসি করে৷ গত আগস্ট মাস থেকে আমার বেতন বকেয়া৷ বেতন না দিয়ে গতমাসে কারখানা লে-অফ ঘোষণা করে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রমিক বিক্ষোভের মুখে কারখানা ছুটি

সংবাদ প্রকাশের সময় : ০২:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪