ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোগীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া নিচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠানে নেতৃত্ব বদল, প্রশাসন সংস্কারের বার্তা রাখাইনে সংঘাতের জেরে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা ‘রাতের ভোটর’ ডিসি, ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে ফুটবল মাঠের পর্দা পেরিয়ে হলিউডে রোনাল্ডো মন্ত্রীদের পুলিশ প্রটোকল তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে? ইউক্রেন যুদ্ধে যৌন নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার রুশ সেনার! ‘মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি রাখুন, না হলে ফের ধর্নায় বসব!’ টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, আত্মগঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

নওগাঁয় সন্ত্রাসীর হামলায় বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ

মির্জা তুষার আহমেদ, নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ ভাই-সহ বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। আহতেরা সবাই বিএনপি নেতাকর্মী বোলে জানা গেছে।

শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আহত ৩ সহোদর হলো-আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০) কাবিল হোসেন (৫২) আর আরেক জন শফিকুল ইসলাম (৪৫) কাবিল হোসেন (৪৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলো। এসময় হঠাৎই মোটরসাইকেল যোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ফেলে রেখে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।

বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, আহতরা সবাই বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী ২ সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নওগাঁ জেলা পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া শটগান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁয় সন্ত্রাসীর হামলায় বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ

সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪