ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, আটক  তিন ‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’ প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল! মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি  ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয়

ফুটবল মাঠের পর্দা পেরিয়ে হলিউডে রোনাল্ডো

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল মাঠে দীর্ঘ সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায়ও দেখা যাবে তাকে। ব্রিটিশ ফুটবলভিত্তিক একটি নতুন সিরিজের মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবলারের।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেললেও রোনাল্ডোর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে। নতুন সিরিজটিতে ইউনাইটেডে তার সময়কার নানা ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হবে। এতে অংশ নিচ্ছেন আর্সেনালের সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরিও।

শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না রোনাল্ডো। তিনি সিরিজটির নির্বাহী প্রযোজক (এক্সিকিউটিভ প্রডিউসার) হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নিজের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সিরিজটির নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ফলে ক্যামেরার সামনে ও পেছনে—দুই ভূমিকাতেই থাকছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

নতুন এই যাত্রা নিয়ে রোনাল্ডো বলেন, “এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। নতুন কিছু করতে সব সময়ই ভালো লাগে। আশা করি দর্শকরা এটি উপভোগ করবেন।”

ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা। সর্বশেষ বিশ্বকাপে তিনটি গোল করলেও দলকে বেশিদূর এগিয়ে নিতে পারেননি। শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল, ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্নও অধরাই থেকে যায়।

তবে আন্তর্জাতিক ফুটবল থেকে এখনো অবসরের ঘোষণা দেননি রোনাল্ডো। মাঠের লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি অভিনয় ও প্রযোজনার নতুন জগতেও তিনি কতটা সফল হন, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুটবল মাঠের পর্দা পেরিয়ে হলিউডে রোনাল্ডো

সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬