ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে কমছে না ডেঙ্গুর দাপট, হাসপাতালে ৪২ রোগী; মৃত্যু ১০ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এনরোলমেন্ট ভাইভা নিয়ে নতুন সিদ্ধান্ত, ৪ রিটের প্রার্থীদের নেওয়া হবে ভাইভা ৩.৪ শতাংশে আটকে অর্থনীতি, বাড়ছে দারিদ্র্য-আয়বৈষম্য: বিশ্বব্যাংক সিলেটে এবার ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজন এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: তথ্য উপদেষ্টা লটারিতে বদলি হলেন ১৩১ সাবরেজিস্ট্রার, ঢাকার ১৮ পদে বাছাই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী এসএসসির খাতা দেখায় গাফিলতি, শাস্তির মুখে ৮ হাজার শিক্ষক কলেজে আসন পায়নি ৫ হাজার ১২৯ শিক্ষার্থী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং উন্নয়ন সহযোগিতা বৈঠকের আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সফর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছেন বাংলাদেশের সরকারপ্রধান। সফরের মধ্য দিয়ে ঢাকা-টোকিও সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হতে পারে।

আমন্ত্রণপত্র পৌঁছে দেন জাপানি রাষ্ট্রদূত

এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

সফরকালে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাত নিয়েও আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬