ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেখ হাসিনাকে প্রত্যর্পণে সময়সীমা বলা সম্ভব নয়: দীনেশ ত্রিবেদী মহেশপুরে ড্রাগন বাগানে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ কিশোরের মৃত্যু হামের সংক্রমণ কমার বদলে মৃত্যুঝুঁকি বাড়ছে, একদিনে আরও ৮ মৃত্যু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১ হাজার ৬০৮ জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী অন্যায় করলে কাউকে ছাড় দেবে না বিএনপি সরকার : সালাউদ্দিন টুকু ‘শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া তখন ভারতের সামনে বিকল্প ছিল না’ বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান-চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বিয়ে-তালাকের তথ্য যাবে অনলাইনে, কমবে গোপন বিয়ে

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং নিয়মিত শিক্ষাকার্যক্রমের তদারকি করছেন। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে। এবার বইয়ের মান নিশ্চিত করতে উন্নতমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বইয়ের মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে ইতোমধ্যে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে।

কোনো প্রকাশকের বইয়ে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বই বিতরণের পরও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬