ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া তখন ভারতের সামনে বিকল্প ছিল না’ বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান-চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বিয়ে-তালাকের তথ্য যাবে অনলাইনে, কমবে গোপন বিয়ে বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের বার্তা প্রধানমন্ত্রীর তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামবাহী গাড়িবহর বজ্রপাতের ঝুঁকি কমাতে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার যানজট কমাতে আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

একই সঙ্গে বাসের টার্মিনাল ও ডিপো আলাদা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন বরাদ্দ করা জায়গা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। এ কারণে আগামী তিন মাসের মধ্যে এই দুই টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সরকার বাসের ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে, তবে এর ডিপো সরিয়ে পূর্বাচলে নেওয়া হবে।

শনিবার সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা দেখতে যান বাস মালিক সমিতির নেতারা। সেখানে প্রায় ৮০টি বাস রাখার উপযোগী জায়গা তাদের বুঝিয়ে দেওয়া হয়।

বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় যানজট কমাতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর সড়কে বাসের চাপও কমবে বলে আশা করছেন তারা।

এদিকে মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের কার্যক্রম চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে

সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬