ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া তখন ভারতের সামনে বিকল্প ছিল না’ বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান-চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বিয়ে-তালাকের তথ্য যাবে অনলাইনে, কমবে গোপন বিয়ে বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের বার্তা প্রধানমন্ত্রীর তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামবাহী গাড়িবহর বজ্রপাতের ঝুঁকি কমাতে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

‘ষড়যন্ত্রের শিকার’ দাবি

রিমান্ড শুনানির সময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেন আখতারুজ্জামান। তাঁর অভিযোগ, মামলা থানায় নথিভুক্ত হওয়ার আগেই ডিবি পুলিশ তাঁর বাসায় গিয়ে হাজির হয়।

দুপুরে আদালতে নেওয়ার সময়ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। প্রিজন ভ্যান থেকে নামার পর তিনি মাথার হেলমেট ছুড়ে ফেলেন। এদিকে আদালত চত্বরে জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দেন।

যেভাবে গ্রেপ্তার

শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগের রাতে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা।

মামলার এজাহারে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

লাগেজ পেতে দেরি, এরপর উত্তেজনা

এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়।

লাগেজ পেতে বিলম্ব হওয়ায় সেখানে যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এ সময় আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং গালিগালাজ ও হুমকি দেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

মামলার অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

সংবাদ প্রকাশের সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬