ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ঘুরতে গিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মহেশপুরে কিশোর নিহত ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, স্বাভাবিক রেল যোগাযোগ অনুমোদিত দুটি, পণ্য মিলল চার গুদামে—টস বন্ডে কী ঘটেছিল? এবার বিএনপি থেকেও সরে দাঁড়ানোর নির্দেশ মিষ্টিকে এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর, বড় পরিবর্তনের পথে চট্টগ্রাম বন্দর একাদশ শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ, থাকছে বাংলা-ইংরেজি-আইসিটি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার, কী ঘটেছিল বিমানবন্দরে বসুন্ধরাবাসীর জন্য অ্যাম্বুল্যান্স ও ২৪ ঘণ্টা ওষুধ সেবা চালু ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, সঙ্গী দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড

অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪ জন, বাদ পড়লো ৭ জন

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে টানা তিন দিন আমরণ অনশনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫ টার দিকে অনলাইনে প্রকাশিত তালিকায় অনশনে থাকা ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ প্রকাশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে বাদ পড়েছে ৭ জন।

জানা গেছে, ২০২৪ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে জামালপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৩৬ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। ১ম ধাপে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ৮৪ জন ও ২য় ধাপে ২৮ সেপ্টেম্বর ১ জন। মোট ৮৫ জন নিয়োগপত্র পায়। কিন্তু বাকি ৫১ জন সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত থেকে যায়। পরে তারা গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমরণ অনশন শুরু করে। যদিও তাদের সেই আমরণ অনশন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। কারণ অনশনকারীরা আমরণ অনশনে থেকেও প্রকাশ্যে বিভিন্ন ধরণের খাবার গ্রহণ ও রাতে বাড়িতে চলে গিয়ে সকালে এসে আবার অনশনে বসেছে। অনশনের তিনদিন পর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫ টার দিকে অনশনে থাকা মোট ৫১ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন উপজেলার ৪৪ জন কে চূড়ান্ত নিয়োগ প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে বাদ পরে নিয়োগ পরিক্ষায় বকশীগঞ্জ উপজেলার মেধাতালিকায় প্রথম স্থানে থাকা ইসরাফিল ইসলাম রতনসহ ৭ জন প্রার্থী।  

ইসরাফিল ইসলাম রতন বলেন, আমি একজন কৃষকের সন্তান। আমি এই চাকুরির বিষয়ে কোন দুর্নীতি করিনি। আমি রাজনীতি করি না। আমার পরিবারে কেউ রাজনীতি করে না। আমি আমার উপজেলায় মেধাতালিকায় প্রথম হওয়ার পরও কেন বাদ পরলাম। আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।

এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ  বলেন, গত কয়েকদিন ধরে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এর বাইরে আমাদের আর কিছু বলার বা করার নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪ জন, বাদ পড়লো ৭ জন

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬