ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া তখন ভারতের সামনে বিকল্প ছিল না’ বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান-চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বিয়ে-তালাকের তথ্য যাবে অনলাইনে, কমবে গোপন বিয়ে বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের বার্তা প্রধানমন্ত্রীর তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামবাহী গাড়িবহর বজ্রপাতের ঝুঁকি কমাতে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণ

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামবাহী গাড়িবহর

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহরটি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

তিনি জানান, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য প্রথম ইউরেনিয়ামের চালানটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

তিন লরিতে ইউরেনিয়াম, সঙ্গে সরঞ্জাম

এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

বহরে ছিল তিনটি ইউরেনিয়ামবাহী লরি। এর সঙ্গে আরও একটি গাড়িতে নেওয়া হয় প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম। রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও গাড়িবহরের সঙ্গে ছিলেন।

নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

শুক্রবার রাতে ঢাকায় পৌঁছায় জ্বালানি

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার সকালে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে ইউরেনিয়াম রূপপুরের উদ্দেশে পাঠানো হয়।

মোট আসছে ৯টি চালান

প্রকল্প সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—সব মিলিয়ে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

ডিসেম্বরের মধ্যে সব কটি চালান দেশে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

ডিসেম্বরে গ্রিডে যুক্ত হতে পারে বিদ্যুৎ

সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের সব প্রস্তুতি নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামবাহী গাড়িবহর

সংবাদ প্রকাশের সময় : ০২:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬