ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ঘুরতে গিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মহেশপুরে কিশোর নিহত ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, স্বাভাবিক রেল যোগাযোগ অনুমোদিত দুটি, পণ্য মিলল চার গুদামে—টস বন্ডে কী ঘটেছিল? এবার বিএনপি থেকেও সরে দাঁড়ানোর নির্দেশ মিষ্টিকে এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর, বড় পরিবর্তনের পথে চট্টগ্রাম বন্দর একাদশ শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ, থাকছে বাংলা-ইংরেজি-আইসিটি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার, কী ঘটেছিল বিমানবন্দরে বসুন্ধরাবাসীর জন্য অ্যাম্বুল্যান্স ও ২৪ ঘণ্টা ওষুধ সেবা চালু ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, সঙ্গী দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড

ঘুরতে গিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মহেশপুরে কিশোর নিহত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের মহেশপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে আলমসাধুর সঙ্গে সংঘর্ষে সুলেমান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালুরগর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলেমান মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের নূর হোসেনের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পাঁচটি মোটরসাইকেলে করে একদল বন্ধু দেবীপুর এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথে পাতিবিলা বালুরগর্ত এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজন এবং আলমসাধুর চালক আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেমানকে মৃত ঘোষণা করেন। আহত তানজিন (১৫) ও ফরহাদ (১৬)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। আহত আলমসাধু চালকেরও চিকিৎসা চলছে।

স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিহত সুলেমানের প্রতিবেশী ও শ্যামনগর গ্রামের স্কুলশিক্ষক ওলিয়ার রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।0

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘুরতে গিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মহেশপুরে কিশোর নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬