ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশ করা হয়। ছবিটির সত্যতা প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী নিশ্চিত করেছেন।

ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাঁদের স্বামী-স্ত্রীদের সম্মানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এ নৈশভোজের আয়োজন করেন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে নৈশভোজটি অনুষ্ঠিত হয়।

এর আগে একই দিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া একটি প্রাতরাশেও তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন।

মেলানিয়ার বিশেষ বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প। সেখানে শিশুদের কল্যাণে তাঁর উদ্যোগ ‘Fostering the Future Together’ তুলে ধরা হয় এবং অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের এতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ ছিল। সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

জাতিসংঘে দেওয়া ভাষণে তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিনটি বিষয়কে ভিত্তি করে ‘থ্রি-আর’ কৌশলের কথা জানান। রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ও তাঁর বক্তব্যে উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬