পুলিশের এএসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) নিয়োগ-২০২৬ পরীক্ষার লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল দখেতে এখানে ক্লিক করুন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি নূরানী ফেরদৌস দিশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং বিষয়ে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হবে।
কম্পিউটার দক্ষতা পরীক্ষার কেন্দ্র, তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।


























